শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমাজ পরিবর্তনের লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলুন – সৎসঙ্গ ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি, নওগাঁ : বৃহস্পতিবার ২৯ মে বিকাল চারটায় নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর চাতাল শ্রমিক ইউনিয়ন কার্যালয় মুজাফফর হোসেনের সভাপতিত্বে সৎসঙ্গ ফাউন্ডেশন এর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সচিব গোলাপ চান দাস, সৎসঙ্গ ফাউন্ডেশন এর নওগাঁ জেলা নেতা শ্রমিক নেতা আনসার আলী, নারী নেত্রী সেলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় শান্তির লক্ষ্যে সমাজ পরিবর্তনে সামাজিক আন্দোলন গড়তে বৃহত্তর গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সমাজের সর্বস্তর থেকে লোভ-লালসা মুক্ত আলোকিত মানুষ খুঁজে বের করে সৎসঙ্গ ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। পর্যায়ক্রমে সৎসঙ্গ ফাউন্ডেশনের সর্বস্তরে কমিটি গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আনসার আলী মন্ডলকে সভাপতি, গোলাপ চাঁন দাসকে কার্যনির্বাহী সভাপতি, রোমেন্দ্র নাথকে কোষাধক্ষ্য নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা শাখা কমিটি গঠন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: