শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাজশাহীর মোহনপুরে ভূমিদস্যুর কবলে শিক্ষিকার ৫৯ বিঘা জমি

রায়হান রেজা ( নগর প্রতিনিধি) রাজশাহী : আগস্টে সরকার পতনের পর রাজশাহীর মোহনপুরের স্কুল শিক্ষিকা মোসা: শাকিলা ফরহাদ বানু ও তার ওয়ারিশনের ৫৯ বিঘা জমি জাল-জালিয়াতির মাধ্যমে জোড়পূর্বক দখল করে রেখেছে ভূমিদস্যু মো. হারেস আলী গং।

রাজশাহী জেলার মোহনপুর থানার মৌজা হাল ৮৯ কালীগাও খাজুরা মধ্য সহকারি কমিশনার ভূমি মোহনপুর সেরেস্তায় আরএস রেকর্ড মূলে .৫০৭ একর জমি মাজেদা খাতুনগংদের নামে আছে। তার জমি ক্রয়সূত্রে অর্থাৎ – ০২জুলাই ১৯৭৩ সালে ২২১৯০ নং , ১৩১৫৫/৬৩ নং ও ১৭৫২১/৬৩ নং, ও ১১মার্চ ১৯৭৩ তারিখে ২২১৯০ নং দলিল মূলে রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিসে ও ২৮ এপ্রিল ১৯৭৯ সালে ২০৩৫ নং ও ০৩আগস্ট ১৯৭৯ সালে ২৮৪২ নং দলিল মূলে মোহনপুর সাব- রেজিস্ট্রি অফিসে পাপ্তহন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষিকা মোসা: শাকিলা ফরহাদ বানু, পিতা – ইকবাল আহম্মেদ মিয়া, স্বামী- মৃত মনিরুল ইসলাম মোল্লা, মাতা- জান্নাতুন ফেরদৌস, সাং ১২২, বোসপারা, থানা – বোয়ালিয়া, জেলা-রাজশাহী।

ওই মৌজায় অবস্থিত বাংলা মাপে ১৫ বিঘা পুকুরকে কেন্দ্র করে জবরদখলের সূত্রপাত। জানা যায়, স্থানীয় ওই পুকুর লীজ গ্রহণ করেন –
১) মো. হারেস আলী ২) মোসা: রাশেদা খাতুন ৩) মতিউর রহমান ৪) মো. একরামুল হকগণ, লিজের মেয়াদ ছিল ১০ বছর। ওই পুকুরসহ প্রধান শিক্ষিকা ও তাদের ওয়ারিশনের বাংলামাপে মোট ৫৯ বিঘা জমির উপর দৃষ্টিপড়ে ভূমিদস্যু মো. হারেস আলীর। হারেস আলীর পিতার নাম – মৃত দারেচ আলী, সাং বজরপুর, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী। সূত্র জানায়, হারেস আলীগং লীজ গ্রহণের পর উল্লিখিত জমির সমস্ত কাগজাদি প্রাপ্ত হয়ে একটি জাল- ভুয়া আরএস খতিয়ান সৃজিত করে নিজেকে আরএস রেকর্ড এর প্রজা হিসেবে দেখিয়ে সহকারি কমিশনার (ভূমি) কে ম্যানেজ করে উল্লিখিত সবজমি নিজ নামে খারিজ করে জোর পূর্বক ভোগ দখল করছে।

বিষয়টি সরেজমিনে দেখতে গিয়ে ওসি মোহনপুরকে জানালে ওসি সাহেব বলেন, যেহেতু বিবাদী হারেস আলী যেভাবেই হোক নিজ নামে খারিজ করে নিয়েছে। তাই ওই খারিজ বাতিল করে আসুন।

এ বিষয়ে ওই জমির পাশের গ্রামের জনৈক মো. আশরাফ (৬৫) জানান, আমরা যখন হাফপ্যান্ট পড়তাম তখন থেকেই দেখে আসছি প্রধান শিক্ষিকা শাকিলা ম্যাডামের ওয়ারিশগণ এই জমি ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে বিবাদী হারেস একটি দলের গুণ্ডা, মাস্তানশ্রেণির লোকজনের মাধ্যমে দখল করে জালিয়াতির মাধ্যমে কাগজাদী করে নিয়েছে। ( চলবে)


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: