শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জে মাহিম হত্যা : সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও এলাকার সাধারণ জনগণ।

মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা এসময় মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম সরকার (২০)। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা সবুজ সরকার গত ২৯ মে দুই জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন প্রধান আসামি নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও এখনও পলাতক রয়েছেন অপর আসামি ইমরান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: