রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

চার শিল্পীর কণ্ঠে আঞ্চলিক ভাষার গান

নিউজ ডেস্ক : করোনা সচেতনতায় ‘সাই রই’ শিরোনামের একটি গান লিখেছেন ও সুর করেছেন মিরাক্কেল ‘পারফর্মার’ কমর উদ্দীন আরমান।পাশাপাশি গানটিতে কন্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে গানটিতে আরও কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া, রন্টি দাশ এবং কিশোর। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গানটি এখন বেশ আলোচনায়।

ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার কমেডি বিষয়ক রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯ তে রানার আপ হয়েছিলেন কমর উদ্দিন আরমান। কমেডির পাশাপাশি গানও করেন তিনি। তার সঙ্গে আঞ্চলিক ভাষার এ গানটিতে তিন শিল্পীর কণ্ঠ দেয়াকে ভালোভাবেই নিয়েছেন শ্রোতারা।

গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সুমন কল্যান। ৪ তারকার গানটি ‘সাফ রই’ নামের একটা ফেসবুক পেইজে আপ্লোড করার সাথে সাথে ছড়িয়ে পড়ে হাজার হাজার ব্যক্তিগত আইডি ও পেইজ থেকে গানটি রি-আপ্লোড হয়। এমনকি সাবটাইটেল থাকায় বিদেশীরা পর্যন্ত এই গান শেয়ার করেছেন বলে জানান আরমান।

‘সাফ রই’ প্রকল্পের করোনা সচেতনতার একটি অংশ গানটি। এই গান নিয়ে শিল্পী ও গীতিকার সুরকার নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন মুরাদ চৌধুরী।

সাই রই নিয়ে নিশীতা বড়ুয়া বলেন, আমি অনেক গান করি কিন্তু এই গান প্রকাশ হবার পর আমার মা সারাদিন এই গানটি গুনগুনিয়ে গাচ্ছেন যা আগে কখনো দেখিনি। সবাই প্রশংসা করছে। ভালো লাগছে।’

এছাড়া কিশোর আর রন্টি জানিয়েছেন তারাও প্রশংসা পেয়েছৈন। এই গানের অংশ হতে পেরে ‘সাফ রই’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: