শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভালুকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় নতুন বাজার এলাকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তার ওপর চারা গাছ রোপণ করে চলাচল সম্পূর্ণরূপে বিঘ্নিত করছেন স্থানীয় দুই ব্যক্তি—আশ্রাব আলী ও আক্কাছ আলী।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুর রউফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, প্রায় ৩০০ বছর ধরে চলাচলের জন্য ব্যবহৃত একমাত্র রাস্তাটি হঠাৎ করেই আকাশমনি গাছের চারা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগীসহ একাধিক পরিবার মারাত্মক দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি ছিল একমাত্র পথ, যেটি দিয়ে স্কুল, কলেজ, বাজার ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করা হতো। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় শিশু ও বৃদ্ধরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: