মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম
হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার বুনোফুলে রঙিন প্রজাপতির মেলা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%

ভালুকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় নতুন বাজার এলাকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তার ওপর চারা গাছ রোপণ করে চলাচল সম্পূর্ণরূপে বিঘ্নিত করছেন স্থানীয় দুই ব্যক্তি—আশ্রাব আলী ও আক্কাছ আলী।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুর রউফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, প্রায় ৩০০ বছর ধরে চলাচলের জন্য ব্যবহৃত একমাত্র রাস্তাটি হঠাৎ করেই আকাশমনি গাছের চারা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগীসহ একাধিক পরিবার মারাত্মক দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি ছিল একমাত্র পথ, যেটি দিয়ে স্কুল, কলেজ, বাজার ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করা হতো। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় শিশু ও বৃদ্ধরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: