শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রাণ-আরএফএল গ্রুপের টেক্সটাইল মিল চালুতে দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান -ড. এম সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজশাহীর সপুরায় প্রাণ-আরএফএল গ্রুপ বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু করে মাত্র সাত মাসে দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

রাজশাহীর সপুরায় আজ প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বন্ধ হওয়ার পর মিলের যন্ত্রপাতি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে দরপত্র আহ্বান করা হয়, যার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ ৩০ বছরের লিজ পায়। তিনি আরো বলেন, এটি শুধু একটি কারখানা চালু হওয়া নয়, বরং রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা।

রাজশাহীতে শিল্পের অভাব ও স্থানীয়দের কর্মঠ প্রকৃতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মাত্র সাত মাসে এই কারখানা জুতা, ব্যাগ ও লাগেজ উৎপাদন শুরু করেছে। যা ভবিষ্যতে রপ্তানি করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘কাজের জন্য ঢাকায় যাওয়ার দিন ফুরিয়ে আসছে। বরং আমরা আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিল্প স্থাপন করে চাকরির অফার লেটার নিয়ে ঘুরবো। আমরা রাজশাহীতে শ্রমঘন শিল্পে বিনিয়োগ করছি এবং প্রচুর লোকের কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছি’। তিনি আরো বলেন, এ কারখানার পণ্য শতভাগ রপ্তানিমুখী হবে। আমরা এখানে নারীদের কর্মসংস্থান তৈরির জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়ে কাজ করছি। আমরা এখানে রেডিমেড গার্মেন্টস চালু করতে যাচ্ছি যেখানে আগামী দিনে ১২ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: