সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম
অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

১২ দিন শোকের পর খুলছে মাইলস্টোন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খোলা হয়েছে । রোববার (৩ আগস্ট) সকালে দোয়া মাহফিল, শোক ও স্মরণসভা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়েছে। তবে কোনও একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হয়নি। আস্তে আস্তে সকল কার্যক্রম শুরু হবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ চত্বরে অনুষ্ঠিত এই মিলাদ ও স্মরণসভায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। শোকসভায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতেদর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়েছে।

গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ তিন দফায় ছুটি বাড়ায়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

তবে ছুটির মধ্যেও চালু ছিল কলেজের প্রশাসনিক কার্যক্রম। আহতদের সহায়তায় গঠন করা হয়েছিল একটি কন্ট্রোল রুম।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: