বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

১২ দিন শোকের পর খুলছে মাইলস্টোন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খোলা হয়েছে । রোববার (৩ আগস্ট) সকালে দোয়া মাহফিল, শোক ও স্মরণসভা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়েছে। তবে কোনও একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হয়নি। আস্তে আস্তে সকল কার্যক্রম শুরু হবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ চত্বরে অনুষ্ঠিত এই মিলাদ ও স্মরণসভায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। শোকসভায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতেদর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়েছে।

গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ তিন দফায় ছুটি বাড়ায়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

তবে ছুটির মধ্যেও চালু ছিল কলেজের প্রশাসনিক কার্যক্রম। আহতদের সহায়তায় গঠন করা হয়েছিল একটি কন্ট্রোল রুম।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: