শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : স্নাতক ডিধারী কৃষিবিদদের অধিকার এবং পেশাগত বৈষম্য নিরসনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিম্বিত হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সন্মুখে অবস্থা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৪) আগষ্ট দুপুরে এ কর্মসূচী পালন করেন কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
তারা বলেন, আমাদের ৬ দফা দাবি ছিলো- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা, এক্ষেত্রে ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখা।
কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন না কটা, কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে “কৃষিবিদ” উপাধি ব্যবহার না করা এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা, কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)–এর অধীনে রাখা।
এসময় তারা ৬ দফা দাবি বাস্তবায়নে বিলম্বিত হওয়ার কারন জান্তে চান। তাদের দাবিগুলো মানা না হলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে “মার্চ ফর ঢাকা” কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এবং আন্দোলন আরো কঠোর তেকে কঠোর হবে বলে জানান শিক্ষার্থীরা।