শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন ট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটক ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ যেভাবে নির্বাচিত হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’ বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী

উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় আব্দুল মালেকের ছেলে মোঃ মমিনুর রহমান (৩৮), নামে এক ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আটক করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: