শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম
নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী ডিআরইউর দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয় টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে গেম খেললেন আইশোস্পিড, এতক্ষণ না ঘুমালে শরীরে কী ঘটে রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র মাহির যত ফলোয়ার, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যা তার চেয়েও কম

সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সার উৎপাদনকারী কারখানাগুলো বাদে বাকি সব শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলের মাধ্যমে এই কারখানাগুলোতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ ও পরিচালনার সুযোগ করে দেওয়া হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও বিধিবিধান চূড়ান্ত হওয়ার পর আগামী বছরের শুরুতেই এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, সার কারখানা ছাড়া অন্যান্য সব রাষ্ট্রায়ত্ত কারখানায় ব্যক্তি খাতের বিনিয়োগ নেওয়া হবে এবং পিপিপির নির্ধারিত নিয়মের মাধ্যমেই তা বাস্তবায়িত হবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি কিংবা মুনাফা ভাগাভাগির মতো পদ্ধতিগুলোর যেকোনো একটি অনুসরণ করা হতে পারে। কারখানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, দরপত্র আহ্বান করার পর থেকে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একটি কারখানার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে নির্বাচিত উদ্যোক্তার কাছে হস্তান্তর করা সম্ভব হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সব ধরনের দরপত্র মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষার কাজ সম্পন্ন করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়াতে জামানতবিহীন ঋণের সীমা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বা বিসিকের একটি কর্মসূচির আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে বাড়ানো হবে। অনেক সময় ছোট উদ্যোক্তাদের পক্ষে ব্যাংকের কঠিন শর্ত ও জামানত দেওয়া অসম্ভব হয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়েই ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে ছোট উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দিতে এসএমই ফাউন্ডেশনের কাছে সুনির্দিষ্ট সুপারিশ চাওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র ও আঞ্চলিক উদ্যোক্তাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা দূর করতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, অনেক উদ্যোক্তা অভিযোগ করেছেন যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই থেকে সনদ সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য এবং এর ফি নিয়েও কিছু প্রশ্ন রয়েছে। অনেক আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব সনদ দেওয়ার এখতিয়ার না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়, যা দূর করার জন্য মন্ত্রণালয় কাজ করছে এবং অচিরেই এর একটি সহজ সমাধান বের করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: