বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

জামালপুরে রিকশাচালককে হত্যায় দুই সহোদরের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদন্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রিকশাচালক রাসেল হত্যা মামলায় ২ সহোদরকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই দন্ডাদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রাসেলের সাথে প্রতিবেশী ভূট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরেরদিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে সকালে একটি আখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভূট্টুসহ ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষগ্রহণ শেষে ভূট্টু (৩০) ও তার ভাই খালেক (৪৫) কে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এছাড়াও ছামিউল (৩০), জহিজল (৩০), রশিদ (৪৫), মো. কাশি (৫০), ফুলু মিয়া (৩০), বিদ্যুত (২৫) ও বাবুল (২৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন।

এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামী হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দেন তিনি। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাহজাহান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: