মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

জামালপুরে রিকশাচালককে হত্যায় দুই সহোদরের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদন্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রিকশাচালক রাসেল হত্যা মামলায় ২ সহোদরকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই দন্ডাদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রাসেলের সাথে প্রতিবেশী ভূট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরেরদিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে সকালে একটি আখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভূট্টুসহ ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষগ্রহণ শেষে ভূট্টু (৩০) ও তার ভাই খালেক (৪৫) কে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এছাড়াও ছামিউল (৩০), জহিজল (৩০), রশিদ (৪৫), মো. কাশি (৫০), ফুলু মিয়া (৩০), বিদ্যুত (২৫) ও বাবুল (২৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন।

এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামী হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দেন তিনি। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাহজাহান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: