সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি

বাইউস্টের ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট ২০২৫ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), কলা ও বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. কমিজ উদ্দিন আহমেদ (আলম), বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. মো. তহিদুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: