বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, গত ২৭ আগস্ট জ্যাকসন যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন। তবে গত দুদিন ধরে তিনি কোনও খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে দূতাবাসের একটি মেডিক্যাল টিম ও পুলিশের একটি দল হোটেলে যায়। কক্ষে ঢুকে তারা জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখেন।

ওসি হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে মরদেহ হস্তান্তরের আবেদন করে। এরপর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: