মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম
‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘ডিপফেক’ ঠেকাতে নিজ কণ্ঠের স্বত্ব চাইলেন মেলোনি সরাসরি তালিকাভুক্তিতে ফিরল বেসরকারি কোম্পানি নির্বাচন কমিশন: রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী আমি পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াস আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর ২০২৬ সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

এনসিপিতে যোগদানের গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি এ ধরনের আলোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। এনসিপির পক্ষ থেকেও দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

রুমিন ফারহানা বলেন, এনসিপি থেকে বারবারই বলা হয়েছে যে তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য। তবে তিনি সেই প্রস্তাবে গুরুত্ব না দিয়ে বিষয়টি নিয়ে আর এগোননি বলে জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: