শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম
ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন,শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উওোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।জেলা বিএনপির কার্য্যালয়ে সাড়াদিন ব্যাপী শহীদ জিয়া ও খালেজা জিয়ার ভাষন প্রচার হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: