বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন,শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উওোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।জেলা বিএনপির কার্য্যালয়ে সাড়াদিন ব্যাপী শহীদ জিয়া ও খালেজা জিয়ার ভাষন প্রচার হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: