বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট! মুখোমুখি ফ্রান্স-সেনেগাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স

রাঙ্গামাটিতে আখ চাষে সফলতা পেয়েছে প্রান্তিক চাষীরা

জেলায় আখ চাষ করে সফলতা পেয়েছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার প্রান্তিক চাষীরা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে আখ চাষ করে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান এলাকায় ৯টি প্লটে আখ চাষ করে সফলতা পান এখানকার প্রান্তিক চাষীরা।

মঙ্গলবার ০২ সেপ্টেম্বর তঞ্চঙ্গ্যা পাড়ায় প্রান্তিক চাষীদের করা রেশম বাগান এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি আখের বাগান। আখের ফলন ভালো হওয়াতে খুশি এখানকার চাষীরা। তারা এখন আখ কেটে ব্যাপারিদের কাছে বিক্রি করছেন এবং অনেকে কয়েকদিন আগে আখ বিক্রি করে দিয়েছেন।

আখচাষী মায়াদেবী তঞ্চঙ্গ্যা বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আখের চাষ করি। এবার আখ চাষ অনেক ভালো হয়েছে। বাগান থেকে পাইকারি ব্যবসায়ীরা প্রতি পিস আখ ২২ থেকে ২৫ টাকা করে কিনে নিচ্ছেন। ইতোমধ্যে কিছু আখ বিক্রি করে দিয়েছি এবং বেশ লাভবান হয়েছি।

আখচাষী ইতি তঞ্চঙ্গ্যা বলেন, এই বছর আমি প্রায় ১ একর জমিতে আখ চাষ করেছি, মোটামুটি ভালো ফলন হয়েছে। আমি বিক্রি করে লাভবান হয়েছি।

প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের কনসালটেন্ট ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বাসসকে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় ৯টি প্লটে এখানকার প্রান্তিক চাষীরা আখ চাষ করে সফলতা অর্জন করেছে। এখানে কৃষকরা বিএসআরআই আখ-৪২ (রং বিলাস) জাতের আখ চাষ করেছেন। এটা খুবই মিষ্টি।

তিনি বলেন, প্রকল্প হতে প্রত্যেকটি প্লটে ১ বিঘা করে আখ চাষ করার জন্য চাষীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অনেকে নিজ উদ্যোগে আরো বেশী করে কৃষি জমিতে আখ চাষ করে সফলতা পেয়েছেন।

পাহাড়ে সম্ভাবনাময় এবং লাভজনক আখ চাষে চাষীদের আগ্রহী করে তুলতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: