রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

মোংলায় কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের জন্মদিন পালন

মোংলা থেকে মোঃ নূর আলম :: মোংলার সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কলতান শিল্পী গোষ্ঠির পরিচালক কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আয়োজনে জোটের অস্থায়ী কার্য্যালয়ে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহবায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উৎপল মন্ডল, সুশাসনের জন্য নাগরিক সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক কবি মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক সাহারা বেগম, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠির মোঃ নাজমুল হক, সুন্দরবন থিয়েটারের পরিচালক স্বদেশ বন্ধু দাস, শিল্পী প্রদীপ মন্ডল, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ।

কেককাটা অনুষ্ঠানে বক্তারা কবি-গীতিকার জেম্স শরৎ কর্মকারের সাংস্কৃতিক অঙ্গনে অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সবশেষে কেক কাটার মাধ্যমে জেম্স শরৎ কর্মকারের ৭৫তম জন্মদিন পালন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: