মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ডাকসু নির্বাচনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে: ডিসি মোল্লা আজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিসি মোল্লা আজাদ বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, আজ ভোর ৬টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে।’ তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং সবার সামগ্রিক সহযোগিতায় আশা করি। মোল্লা আজাদ আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কার খবর আমরা পাইনি। তবে আমরা তৎপর আছি।’ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।

এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: