মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভারে অভিযান

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল সাভারের কোন্ডা এবং বলিয়ারপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালানো হয়, যেখানে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এর মাধ্যমে রিয়াদ এন্টারপ্রাইজ, নামবিহীন মশার কয়েল কারখানা, শরীফ কেমিক্যাল ওয়ার্কস এবং এন এম আর এন্টারপ্রাইজ নামক চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, একটি অবৈধ আবাসিক সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে মাসিক আনুমানিক ৩ লাখ ৬৬ হাজার ৪৭২ টাকার গ্যাস চুরি হচ্ছিল, যা এ অভিযানের মাধ্যমে রোধ করা হয়। অভিযান চলাকালীন দু’টি পৃথক মামলায় সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: