সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দ লাগছে’

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেকেই আজকের দিনটিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দময় বলে অভিহিত করছেন।

এই বছর ডাকসু নির্বাচনে মোট ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ।

প্রথমবারের মতো ডাকসুতে ভোট দিয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী শিরীন আক্তার। তিনি বলেন, আমি আমার ভোটকে আমানত হিসেবে দেখেছি। তাই দেখে-শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আজকের দিন আমার কাছে ভর্তির দিনের মতোই আনন্দের লাগছে। অন্যরকম এক অনুভূতি।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী কাশফিয়া বলেন, এর আগে আমি কখনও কোনো ধরনের ভোট দেইনি। এটাই আমার জীবনের প্রথম ভোট। তাই আমার এক্সাইটমেন্টও অনেক বেশি। ভোট দিতে সকালেই বাসা থেকে ক্যাম্পাসে চলে এসেছি। রাতেই সিদ্ধান্ত নিয়েছি কাদেরকে ভোট দেবো।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক নারী শিক্ষার্থী ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভোট খুবই সুশৃঙ্খলভাবে হচ্ছে। কোনো প্রকার তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা দেখিনি। ভেতরের পরিবেশও খুব ভালো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: