বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দ লাগছে’

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেকেই আজকের দিনটিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দময় বলে অভিহিত করছেন।

এই বছর ডাকসু নির্বাচনে মোট ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ।

প্রথমবারের মতো ডাকসুতে ভোট দিয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী শিরীন আক্তার। তিনি বলেন, আমি আমার ভোটকে আমানত হিসেবে দেখেছি। তাই দেখে-শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আজকের দিন আমার কাছে ভর্তির দিনের মতোই আনন্দের লাগছে। অন্যরকম এক অনুভূতি।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী কাশফিয়া বলেন, এর আগে আমি কখনও কোনো ধরনের ভোট দেইনি। এটাই আমার জীবনের প্রথম ভোট। তাই আমার এক্সাইটমেন্টও অনেক বেশি। ভোট দিতে সকালেই বাসা থেকে ক্যাম্পাসে চলে এসেছি। রাতেই সিদ্ধান্ত নিয়েছি কাদেরকে ভোট দেবো।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক নারী শিক্ষার্থী ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভোট খুবই সুশৃঙ্খলভাবে হচ্ছে। কোনো প্রকার তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা দেখিনি। ভেতরের পরিবেশও খুব ভালো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: