বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

শিবালয়ের পাটুরিয়ায় সেলফি পরিবহনের ধাক্কায় তরুণ নিহত

মোটরসাইকেল আরোহী তেওতার রিয়াদ রেজা (২০)। ছবি বাঙলার জাগরণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় এলাকায় আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে সেলফি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তেওতার রিয়াদ রেজা (২০) নামে একজন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বন্ধু রোমান (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিয়াদ নিহত হন, আর রোমান গুরুতর আহত হন।

নিহতের স্বজন জানান, রিয়াদ খুব হাসিখুশি স্বভাবের ছিলেন এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা তার হত্যার বিচার চাচ্ছেন।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান দৈনিক বাঙলার জাগরণকে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: