সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম
১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার ২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

শিবালয়ের পাটুরিয়ায় সেলফি পরিবহনের ধাক্কায় তরুণ নিহত

মোটরসাইকেল আরোহী তেওতার রিয়াদ রেজা (২০)। ছবি বাঙলার জাগরণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় এলাকায় আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে সেলফি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তেওতার রিয়াদ রেজা (২০) নামে একজন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বন্ধু রোমান (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিয়াদ নিহত হন, আর রোমান গুরুতর আহত হন।

নিহতের স্বজন জানান, রিয়াদ খুব হাসিখুশি স্বভাবের ছিলেন এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা তার হত্যার বিচার চাচ্ছেন।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান দৈনিক বাঙলার জাগরণকে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: