বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
প্রধান অতিথি ডা. কে এম বাবর। ছবি : বাঙলার জাগরণ শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল মেডিকেল কলেজের সাবেক ভিপি ও জি এস ডা. কে এম বাবর নির্বাচনী প্রচারণা সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি বাজার সংলগ্ন কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. কে এম বাবর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়। ছবি : বাঙলার জাগরণ
সভায় সভাপতিত্ব করেন বিএনপি কাঠি ইউনিয়ন শাখার সভাপতি অশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী ডা. কে এম বাবর। এছাড়াও বক্তব্য দেন ফজলুল কবির দ্বারা, হাফিজুর রহমান, রাশেদুজ্জামান পলাশ, সাজ্জাদ হোসেন হীরা, কবিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ডা. কে এম বাবরকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
সভা শেষে ডা. কে এম বাবর স্থানীয় বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা কর্মসূচি শুরু করেন ।