মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভা

প্রধান অতিথি ডা. কে এম বাবর। ছবি : বাঙলার জাগরণ

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল মেডিকেল কলেজের সাবেক ভিপি ও জি এস ডা. কে এম বাবর নির্বাচনী প্রচারণা সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি বাজার সংলগ্ন কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. কে এম বাবর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়।

ডা. কে এম বাবর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়। ছবি : বাঙলার জাগরণ

সভায় সভাপতিত্ব করেন বিএনপি কাঠি ইউনিয়ন শাখার সভাপতি অশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী ডা. কে এম বাবর। এছাড়াও বক্তব্য দেন ফজলুল কবির দ্বারা, হাফিজুর রহমান, রাশেদুজ্জামান পলাশ, সাজ্জাদ হোসেন হীরা, কবিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন –গোপালগঞ্জে কারিগরি শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ডা. কে এম বাবরকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।

সভা শেষে ডা. কে এম বাবর স্থানীয় বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা কর্মসূচি শুরু করেন ।

আরও পড়ুন –গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ে ক্ষোভ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: