বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে পুলিশের সাথে মতবিনিময়

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা এই মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাক প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। করোনার প্রেক্ষাপটে পূজামণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন এ উৎসব উদযাপনের পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়। এসময় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী পূজা উদযাপন পরিষদ এর আহ্বায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার সদস্যবৃন্দ আলোচনা করেন।

মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপারগণ এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: