সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম
সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব

শাপলা প্রতীক দাবি: সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

দলীয় প্রতীক নিয়ে আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক শুরু হয়।

এর আগে ইসি ভবনে আসে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে, কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এনসিপি দললীয় প্রতীক হিসেবে বারবার শাপলা দাবি করে এলেও ইসি এখনও তাতে রাজি হয়নি। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় সেটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায় দলটি। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এরমধ্যে এনসিপি প্রতিনিধি দল সিইসির সঙ্গে আরেক দফা বৈঠকে বসলেন।

প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: