সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

শাপলা প্রতীক দাবি: সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

দলীয় প্রতীক নিয়ে আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক শুরু হয়।

এর আগে ইসি ভবনে আসে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে, কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এনসিপি দললীয় প্রতীক হিসেবে বারবার শাপলা দাবি করে এলেও ইসি এখনও তাতে রাজি হয়নি। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় সেটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায় দলটি। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এরমধ্যে এনসিপি প্রতিনিধি দল সিইসির সঙ্গে আরেক দফা বৈঠকে বসলেন।

প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: