রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ষ্টিতে ভিজে যাওয়া ফোন বা ল্যাপটপ কীভাবে বাঁচাবেন? জেনে নিন জরুরি টিপস

নিউজ ডেস্ক : স্মার্টফোনে আবহাওয়ার আপডেট দেখেই বের হলেন, ঝলমলে রৌদ্রজ্জ্বল থাকবে দিনটি। কিন্তু অফিসের জন্য বের হয়েই পড়লেন ঝুম বৃষ্টিতে। নিজেতো কাক ভেজা হলেনই সঙ্গে থাকা স্মার্টফোন, ল্যাপটপ ভিজে একাকার। পানিতে ভিজে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনার ফোন বা ল্যাপটপ ভিজে যায়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুন। এটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। পরিবর্তে একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। চাল বা সিলিকা জেল প্যাকেট দিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখুন।

ল্যাপটপের ক্ষেত্রে
>> যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।
>> ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।
>> ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।
>> তবে ল্যাপটপ শুকানোর ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ভুলেও ব্যবহার করতে যাবেন না। এতে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ চালের মধ্যে রাখেন। কিন্তু এই পদ্ধতি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য কাজ করবে না।

ফোনের ক্ষেত্রে
>> প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢ়ুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।
>> এরপর ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার বা মাইক্রো ওভেনে দেবেন না।
>> ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। ভালো করে মুছে নিন।
>> ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
>> ফোনের ভেতরে পানি ঢ়ুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢ়ুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে অনেকটাই।
> এবার ফোনটি চালের পাত্রে রেখে দিন। ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। তবে সব ক্ষেত্রে এটি কাজে নাও দিতে পারে। সেক্ষেত্রে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটি এই অবস্থায় রেখে দিন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: