সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে খড়ি বোঝাই ট্রলির সামনের চাকা ফেটে অটোরিকশা চালকের মৃত্যু

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানী খড়ি বোঝাই ট্রলির সামনের চাকা ফেটে আব্দুস সালাম (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে।

নিহত অটোরিকশা চালক আব্দুস সালাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর (মিরপাড়া) গ্রামের তহুবার রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানী খড়ি বোঝাই একটি ট্রলি ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে সামনের চাকা আকস্মিকভাবে বিকট শব্দে ফেটে যায়। এ সময় ফেটে যাওয়া ট্রলির চাকার রিংয়ের লোহার একটি অংশ ছিটকে গিয়ে সড়কের পার্শ্বে অবস্থানরত অটো রিকশা চালক আব্দুস সালামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় সড়কের দুই পার্শ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, অটো চালকের মরদেহ সুরতহাল করা হয়েছে। মালামালসহ ট্রলি উদ্ধারের কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: