শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম করোনায় মারা গেলেন

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী বারডেমে আইসিইউতে ভর্তি হন। ডা. মির্জা মাজহারুল মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন মির্জা মাজহারুল ইসলাম। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন তিনি।
আজ বাদ জোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হবে। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: