শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর কৃষি ও পল্লি খাতে ঋণ: লক্ষ্য বাড়লেও বিতরণে পিছিয়ে হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ইবাদত কবুলের ৪ শর্ত বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা ভ্যান গগের ‘দ্য স্টারি নাইট’ চিত্রকর্মে তারার রহস্য উন্মোচন

প্লাজমা থেরাপিতে সৌমিত্রর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

নিউজ ডেস্ক :: দ্বিতীয় প্লাজমা থেরাপির পর পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রোববার রাতে ভালো ঘুমও হয়েছে তার।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন বর্ষীয়ান এই অভিনেতা। তার শারীরিক পরিস্থিতি বুঝেই সোমবার মস্তিষ্কে এমআরআই করা হতে পারে। খবর আনন্দবাজার, জি নিউজের

করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার বিকেল থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউতে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে সৌমিত্রের অস্থিরতা কমেছে। প্রয়োজন মতো অক্সিজেন দিতে হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তিনি খাবারও খাচ্ছেন। তারা বলছেন, এই মুহূর্তে সৌমিত্রের স্নায়ুর চিকিৎসা জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও তাদের কাছে চ্যালেঞ্জ। গুণী এই অভিনেতার চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টালিউডে। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: