রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্লাজমা থেরাপিতে সৌমিত্রর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

নিউজ ডেস্ক :: দ্বিতীয় প্লাজমা থেরাপির পর পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রোববার রাতে ভালো ঘুমও হয়েছে তার।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন বর্ষীয়ান এই অভিনেতা। তার শারীরিক পরিস্থিতি বুঝেই সোমবার মস্তিষ্কে এমআরআই করা হতে পারে। খবর আনন্দবাজার, জি নিউজের

করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার বিকেল থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউতে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে সৌমিত্রের অস্থিরতা কমেছে। প্রয়োজন মতো অক্সিজেন দিতে হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তিনি খাবারও খাচ্ছেন। তারা বলছেন, এই মুহূর্তে সৌমিত্রের স্নায়ুর চিকিৎসা জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও তাদের কাছে চ্যালেঞ্জ। গুণী এই অভিনেতার চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টালিউডে। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: