শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী পত্রিকা: ‘বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে’ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি ১ হাজার ১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখ টাকার ব্যবসা সরকারি জলমহাল দখল

এবার ওটিটিতে আসছে সিয়ামের ‘রাক্ষস’

রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‌‘রাক্ষস’।

জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একদিকে মানবিক, অন্যদিকে ভয়ংকর ও সহিংস এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডল।

এদিকে একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা। ২১ মে থেকে এই দুটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করবে নতুন প্ল্যাটফর্ম উৎসব।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণে সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে নতুন করে কাজ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: