শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুটিংসংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১ মে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পর্দার আড়ালে থাকা মানুষের নিরলস শ্রমের কথা স্মরণ করেন।

শাকিব খান লিখেছেন, ‘শ্রদ্ধা জানাই শুটিং কর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি পেশার নেপথ্যের নায়কদের যাঁদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র ও স্বপ্নের পৃথিবী।’

শাকিব খান ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার গল্প নির্মাণশৈলী ও শাকিব খানের লুক সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। এ ছাড়া আছেন তানজিয়া জামান মিথিলা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: