বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না : বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আয়োজন বা পুরস্কার অনুষ্ঠানে প্রায়ই দেখা যায়, কেউ না কেউ সঙ্গে দেহরক্ষী নিয়ে আসছেন। এমনকি দর্শকদের মধ্যে তেমন পরিচিতি না পেয়েও অনেকে সঙ্গে বডিগার্ড রাখেন। এ প্রসঙ্গে সমালোচনা করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।

শোনা যাচ্ছে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড রাখা নিয়ে কথা বলেন।

বাপ্পারাজ বলেছেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।

বাপ্পারাজ আরও বলেন, আমরা তো কখনো বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।

নির্বাচন ও শিল্পীদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলার সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নায়ক। বলেন, আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো ইউনাইটেড থাকতে চাই।

বিভিন্ন সময় শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীরা নানা রকম আকাশচুম্বী প্রতিশ্রুতি দিলেও পরে তেমন কোনো উন্নয়ন হয় না। এই নিয়ে এক প্রশ্নের জবাবে বাপ্পারাজ বেশ বাস্তবসম্মত ও স্পষ্ট অবস্থান নেন। বলেন, আমি শিল্পী সমিতির সেই ঘরে এখনো বসিনি। ঘরে আগে বসি। ঘরের মধ্যে কী কী সমস্যা আছে, কী ঠিক করতে হবে না হবে, দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: