শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

নড়াইলে কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত হোসেন ওই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই সাজ্জাদ হোসেন ভুট্টো।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধ এনায়েত হোসেন মাগরিবের নামাজ আদায় শেষে চা পান করার জন্য স্থানীয় রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে যশোর হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

কালিয়া থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: