শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

নড়াইলের চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল
নড়াইলের কালিয়ায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে  উপজেলায় পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলী কবরস্থান এলাকায় চিত্রা নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার পিরোলী কবরস্থান এলাকায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত একটি লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। পরে পুলিশে খবর দিলে কালিয়া থানার পুলিশ সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন নারী, যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। পুলিশের ধারণা লাশটি অন্যত্র থেকে নদীর শ্রোতে ভেসে এসেছে। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: