বাঙলার জাগরণ
- বৃহস্পতিবার ৪ ডিসেম্বর, ২০২৫ / ১১৯ বার পঠিত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল
নড়াইলের কালিয়ায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলায় পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলী কবরস্থান এলাকায় চিত্রা নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার পিরোলী কবরস্থান এলাকায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত একটি লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। পরে পুলিশে খবর দিলে কালিয়া থানার পুলিশ সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন নারী, যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। পুলিশের ধারণা লাশটি অন্যত্র থেকে নদীর শ্রোতে ভেসে এসেছে। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।