শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নড়াইলে পাঁচ দিনব্যাপী ১২তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্বোধন

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল:
নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর কাব ক্যাম্পুীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা স্কাউটস সাধারণ সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। উপজেলা কাব স্কাউটের কমিশনার শাহ আলমের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, জেলা কাব স্কাউটস লেডার কাজী কামরুল হুদা, উপজেলা সম্পাদক শাহিনুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে নড়াইল জেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাসহ মোট ৪০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পুরীর কার্যক্রম চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: