বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের dgme.gov.bd ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ জন এবং বিডিএস ৫৪৫ জন। সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮ টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ৫ হাজার ৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার ১ টি এবং বিডিএস ১ হাজার ৩৬০ টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।

এ বছর ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: