সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী বিতরণকৃত ঋণের ৩৩.৮০ শতাংশই এখন খেলাপি, এক বছরে বেড়েছে ১৩২৮৮৯ কোটি টাকা শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের dgme.gov.bd ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ জন এবং বিডিএস ৫৪৫ জন। সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮ টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ৫ হাজার ৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার ১ টি এবং বিডিএস ১ হাজার ৩৬০ টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।

এ বছর ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: