শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় কেক কেটে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডাঃ শেখ আকছেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুঈদ, সহকারী শিক্ষক আহ্ছান কবীর টুটুল, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মাহবুর রহমান, অবকাশ চন্দ্র খা, মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, মাওঃ আব্দুস সাত্তার, ঝর্ণা খাতুন, শিরোপা শিরিন প্রমূখ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: