শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ০৮ জানুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপি এম।

কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।

এসময় জেলা পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার এসময় সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরবর্তীতে সাতক্ষীরা জেলার কনস্টেবল/৩৩৩ মোঃ রেজাউল করিম, কনস্টেবল/৩২৫ জি এম নুর মোহাম্মদ, কনস্টেবল/৬২১ সমীর কুমার ঘোষ, কনস্টেবল/৪৪৭ রেজ‌য়ানুল ইসলাম খাঁন এর স্বেচ্ছায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ‌ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), বায়েজীদ ইসলাম, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: