শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

নড়াইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধামমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)  বিকেল সাড়ে ৪ টায় লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর মুন্সি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার মন্ডল, জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি ঝিকরুল মোল্যা, সাধারণ সম্পাদক বাবু ফকির প্রমুখ।

এছাড়াও লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, উপজেলা যুবনেতা মোঃ লিয়াকত হোসেন লিপু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নান্নু শেখ, সাধারণ সম্পাদক কামরুল শেখসহ কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: