শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড় প্রথমা বিজয় বইমেলা ২০২৬: বই, পাঠক ও বিজয়ের উৎসব অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।

বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাদ্রাসাটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৬৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: